আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান হারিছ(৩২) নামে কিশোরগঞ্জে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ফেব্ররুয়ারী) বিকাল ৫টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হারিছকে চাপা দিলে তিনি আহত হন।
[৩] মিজানুর রহমান হারিছ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা চন্ডিপাশা ইউনিয়ন ঘাগড়া গ্রামের সরদার বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। সৌদি আরবে রিয়াদে একটি বলোদিয়া কোম্পানিতে তিনি চাকরি করতেন । দুই ছেলে এক মেয়ে সন্তানের বাবা ছিলেন মিজানুর রহমান হারিছ ।
[৪] ঘটনা সম্পর্কে নিহতের ভাই ফরিদ জানান, গত সাত বছর আগে তার ভাই সৌদি আরবে যান। সেখানে তিনি রিয়াদে বসবাস করতেন। ৯ ফেব্ররুয়ারী বৃহস্পতিবার সকালে ডিউটিতে যান । ডিউটি শেষে সৌদি সময় বিকাল চারটা বাসায় ফিরছিলেন মিজানুর রহমান । পথে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পুলিশ এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ১৩ ফেব্ররুয়ারী রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থা তিনি ইন্তেকাল করেন।
[৫] পরিবারের একমাত্র ছোট ছেলেকে হারিয়ে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মিজানুর রহমান স্ত্রী কল্পনা বেগম দুই ছেলের এক মেয়ে কথা ভেবে বার বার মূর্চা যাচ্ছেন। তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে আকুতি জানাচ্ছি, আমার স্বামীর মৃতদেহ আমাদের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিক।