মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

[১] সৌদি আরবে আগামী ৭ ডিসেম্বর থেকে তীব্র শীতসহ তুষারপাত হতে যাচ্ছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
[১] সৌদি আরবে আগামী ৭ ডিসেম্বর থেকে তীব্র শীতসহ তুষারপাত হতে যাচ্ছে


[১] সৌদি আরবে আগামী ৭ ডিসেম্বর থেকে তীব্র শীতসহ তুষারপাত হতে যাচ্ছে

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি আরবে আগামী ৭ ডিসেম্বর থেকে আল মুরাবানিয়াহ, অর্থাৎ তীব্র শীত এর মৌসুম শুরু হতে যাচ্ছে ।

[৩] আগামী ৭ ডিসেম্বর, ২০২১ থেকে পরবর্তী মাসের অর্থাৎ ২০২২ এর জানুয়ারি মাসের ১৪ তারিখ পর্যন্ত এই তীব্র শৈত্যপ্রবাহ থাকবে সমগ্র সৌদি আরব জুড়ে।

[৪] সৌদি গণমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদন সূত্রে সৌদি আরবের আবহাওয়া সংক্রান্ত কমিটির সদস্য এবং গবেষক আবদুল আজিজ আল হুসাইনি জানিয়েছেন যে, সৌদিতে তীব্র শীতের মৌসুম, যা আল-মুরাবানিয়াহ নামে পরিচিত, সৌদিআরবে আগামী ৭ ডিসেম্বর থেকে এই তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়ে আগামী ১৪ জানুয়ারি, ২০২২ পর্যন্ত থাকবে।

[৫] আল-মুরাবানিয়াহ এর মৌসুম তীব্র শীতের জন্য পরিচিত। এসময় সৌদি আরব এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে তীব্র শীতের প্রকোপ ঘটে, এমনকি হালকা তুষারপাতও হতে পারে। সারা বছরের মধ্যে এই সময়ে তাপমাত্রা সবচাইতে কম হয়ে থাকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর