রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

[১] সৌদিআরবে ৩০টি মার্বেল পাথরে খোদাই করে ৮বছরে সম্পূর্ণ কোরআন লেখা হয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৮৯ সময় দেখুন
[১] সৌদিআরবে ৩০টি মার্বেল পাথরে খোদাই করে ৮বছরে সম্পূর্ণ কোরআন লেখা হয়েছে


[১] সৌদিআরবে ৩০টি মার্বেল পাথরে খোদাই করে ৮বছরে সম্পূর্ণ কোরআন লেখা হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : [২] দেশটির তাবুক শহরে একজন সৌদি নাগরিক দীর্ঘ ৮ বছর ধরে পবিত্র কোরআনের সম্পূর্ণ আয়াতগুলোকে হুবহুপ ৩০টি মার্বেলের স্ল্যাবে খোদাই করে লেখেন ।

[৩] সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) বরাতে জানা যায় তাবুক অঞ্চলের ভাস্কর হুসবান বিন আহমদ আল-এনিজি দীর্ঘ দিন ধরে ভাস্কর নির্মাণের কাজ করেন ।

[৪] এই অঞ্চলটি অন্যান্য উপজাতির মধ্যে শামূদ, আরমান এবং নবতীয়দের আবাসস্থল এবং প্রত্নতাত্ত্বিক এলাকাগুলো বহু শতাব্দী পূর্বের এখানকার প্রাচীন বাসিন্দারা কাঠ ও পাথরের খোদাই করে লাঙ্গল, নৌকা এমনকি ঘর তৈরি করেছিলেন।

[৫] আল-এনজি সবুজ মার্বেলের স্ল্যাবগুলিতে তাঁর কুরআনের ভাস্কর্যটি তৈরি করতে অটোমান ক্যালিগ্রাফি ব্যবহার করেন I তিনি বলেন যে তাবুক অঞ্চলের ইতিহাস শতাব্দী জুড়ে শিল্পীদের অনুপ্রাণিত করেছে।

[৬] আল এনজি সৌদিআরব জুড়ে অনুষ্ঠিত অনেক নৈপুণ্য অনুষ্ঠান এবং বিভিন্ন উৎসবগুলিতে অংশ নিয়েছে, তার লক্ষ্য তরুণদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি ভাস্কর কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং পরবর্তী প্রজন্মের সৌদি ভাস্করদের উৎসাহিত করা।

[৭] আল-এনজি বলেন, যে ঐতিহাসিক কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে সৌদি সরকার ভাস্কর্য এবং অন্যান্য ঐতিহাসিক শিল্পকলা ও কারুশিল্পকে বাঁচিয়ে রাখতে সহায়তা করবে ।

[৮] তার কাজটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার কৃতিত্ব স্বীকৃতি দেবে বলে তিনি আশা ব্যক্ত করেন । সম্পাদনা: জেরিন আহমেদ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর