সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

অতিরিক্ত দামে তেল বিক্রয়ের অভিযোগে দৌলতপুরে দুই ব্যবসার  ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৩৬ সময় দেখুন
অতিরিক্ত দামে তেল বিক্রয়ের অভিযোগে দৌলতপুরে দুই ব্যবসার  ৫০ হাজার টাকা জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুরে জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সেন্টার মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে দুই  ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সেন্টার মোড় এলাকায় কতিপয় ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে চড়া দামে বিক্রি করছেন—এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ।

অভিযান চলাকালীন মজনু ও মিরাজ নামক দুই ব্যবসায়ীর দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় মিরাজের দোকানে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, “অতিরিক্ত দামে তেল বিক্রয়ের সুনির্দিষ্ট অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করে যারা কৃত্রিম সংকট তৈরি করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর