বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব

অনুষ্ঠিত হল রিয়েল হিরোস এ্যাওয়ার্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
অনুষ্ঠিত হল রিয়েল হিরোস এ্যাওয়ার্ড


পহেলা সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে রিয়েল হিরো এওয়ার্ড। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সন্ধ্যায় এটি আয়োজন করে মিরর ম্যাগাজিন। এই অনুষ্টানের প্রধান স্পন্সর ছিল ই-কমার্স প্রতিষ্ঠান থলে ডট কম। করোনাকালীন সময়ে যারা বিভিন্ন সেক্টরে সন্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছেন তাদের স্বীকৃতি দিতেই এই এওয়ার্ড আয়োজিত হয়। এ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদান রাখায় প্রায় ৩০ জন ব্যাক্তি ও সংগঠনকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এওয়ার্ড প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উইমেন এন্ড ই কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উপস্থাপক ফারাবী হাফিজ, পপ অফ কালার লিমিটেড এর প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম, লিজান গ্রুপের পরিচালক তানিয়া হক সুমি, যমুনা টিভির এসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল, নিজের বলার মত গল্প প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, কর্পোরেট ট্রেইনার গোলাম সামদানি ডন, পুলিশ কর্মকর্তা ইফতেখাইরুল ইসলাম, পরিচালক রায়হান রাফি, উদ্যোক্তা নুসরাত আক্তার লোপা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী বিরেন শিকদার, আব্দুস সালাম মুর্শেদী, থলে ডট কমের সিইও সাকিব মুন্না, অভিনেতা আরেফিন শুভ, অভিনেত্রী নুসরাত ফারিয়া, পূজা চেরি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুরাদ হাসান এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যারা কাজ করছেন তারাই রিয়েই হিরো।

থলে ডট কম এর সিইও সাকিব মুন্না বলেন, করোনাকালীন সময়ে যারা ফ্রন্টলাইনার ছিলেন তাদের স্বীকৃতি দিতেই আমরা এই এওয়ার্ড অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করছি যাতে করে তারা আরও অনুপ্রাণিত হোন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর