সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News Nick Jonas Says The Lion King Always Makes Him Cry While Watching It With Daughter Malti | Hollywood News উন্নয়ন বাজেটের ৫০ শতাংশ দুর্নীতিতে চলে যায়‌: মাওলানা ইউসুফ হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু মার্কিন প্রশাসনের পালটা হামলায় বন্দুকধারী নিহত কর্ণফুলীতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনের ভয়াবহ অগ্নিকাণ্ডে, চার পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

অস্ট্রেলিয়ার আদিবাসী নেতা লোভিটজা ও’ডোনোগু মারা গেছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ সময় দেখুন
অস্ট্রেলিয়ার আদিবাসী নেতা লোভিটজা ও’ডোনোগু মারা গেছেন


আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার অন্যতম শ্রদ্ধেয় আদিবাসী নেতা লোভিটজা ও’ডোনোগু ৯১ বছর বয়সে মারা গেছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) অ্যাডেলেডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার জীবন কাটিয়েছেন আদিবাসী এবং টরেস দ্বীপবাসীদের স্বাস্থ্য এবং অধিকারের পক্ষে লড়াই করে।  লোভিটজা ও’ডোনোগু তার কাজের জন্য ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার নির্বাচিত হন।

ও’ডোনোগুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেন, জীবনের প্রথম দিকের দিনগুলোতে বৈষম্য সহ্য করেও আরও ঐক্যবদ্ধ এবং সম্মিলিত অস্ট্রেলিয়ার সম্ভাবনার প্রতি অবিচল বিশ্বাস ছিল তার। লোভিটজা ও’ডোনোগু ছিলেন এই দেশের সবচেয়ে উল্লেখযোগ্য নেতাদের একজন।

১৯৩২ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে জন্ম নেন ও’ডোনোগু। আদিবাসী শিশুদের শ্বেতাঙ্গ পরিবারের সঙ্গে আত্তীকরণ করার একটি বিতর্কিত নিয়ম ছিল তখন। এতে দুই বছর বয়সেই তার মার কাছে থেকে তাকে সরিয়ে একটি শ্বেতাঙ্গ পরিবারে পাঠানো হয়।  ৩০ বছর পর আদিবাসী মায়ের সঙ্গে পুনর্মিলন হয় তার।

লোভিটজা ও’ডোনোগু দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী নার্স হয়েছিলেন। আদিবাসী হওয়ার কারণে অবশ্য নার্স হতে গিয়ে বহু সংগ্রাম করতে হয়েছে তাকে। লড়াই করতে হয়েছে নিয়মের বিরুদ্ধে।

নার্সিং পেশায় এক দশক পর জনসেবায় দীর্ঘ কর্মজীবন শুরু করেন তিনি। আদিবাসীদের নানা গুরুত্বপূর্ণ সংস্থায় নেতৃত্ব দেন। প্রথম আদিবাসী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়া প্রথম ব্যক্তি তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom