বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আইইএলটিএস কোর্স আনল টেন মিনিট স্কুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৭ সময় দেখুন
আইইএলটিএস কোর্স আনল টেন মিনিট স্কুল


দেশের অন্যতম শীর্ষ ই-লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল উন্মোচন করলো তাদের নতুন আইইএলটিএস কোর্স। এই কোর্সের ইন্সট্রাক্টর মুনজেরিন শহীদ যার আইএলটিএস ব্যান্ড স্কোর ৮.৫। তিনি সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ইতিমধ্যেই তিনি সহজ কথায় ইংরেজি পড়িয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন সবার কাছে।

আইইএলটিএস এর প্রস্তুতি সম্পর্কে মুনজেরিন শহীদ বলেন, “যেহেতু এটি একটি পরীক্ষা তাই রাতারাতি ভালো করার কোনো উপায় নেই। তবে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করলে ভালো স্কোর করা অসম্ভব কিছু নয়। চারটি সেকশনেই সমান গুরুত্ব দিয়ে কার্যকরভাবে নিয়মিত পড়তে হবে, প্রয়োজনে পরীক্ষার আগে মক টেস্ট দিতে হবে।”

মুনজেরিন শহীদ আরও বলেন, ‘অনেকেই জানতে চান অনলাইনে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া যায় কি-না, বিশেষত এই করোনা পরিস্থিতিতে প্রায়ই এ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আমি কীভাবে IELTS এর প্রস্তুতি নিয়েছি সেই পুরো জার্নি শেয়ার করেছি কোর্সটিতে।”

IELTS ব্যান্ড স্কোর ভালো করার জন্য টেন মিনিট স্কুলের কোর্সটিতে রয়েছে ৫২টি ভিডিও যেখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কথোপকথন প্র্যাকটিস করার সুযোগ রয়েছে। কোর্সটিতে আরও থাকছে ১৫টি মক টেস্ট এর সুযোগ এবং রাইটিং পার্টের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ নোটস। ইতোমধ্যে এক হাজারের বেশিশিক্ষার্থী কোর্সটিতে যুক্ত হয়েছেন। কোর্সটির বিস্তারিত জানা যাবে এই লিংকেঃ https://10ms.io/p-01



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর