শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

আকস্মিক সফরে সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৯১ সময় দেখুন
আকস্মিক সফরে সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সংযুক্ত আরব আমিরাত আকস্মিক সফর করছেন। বৃহস্পতিবার (৯ জুন) আবুধাবিতে তিনি আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই নেতা দুই দেশের অর্থনীতি, উন্নয়ন, বিনিয়োগ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

নাফতালি বেনেট সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেন। উল্লেখ্য, গত ১৩ মে মারা যান শেখ খলিফা। তার ছোট ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আরব আমিরাতের প্রেসিডেন্ট হন। বৃহস্পতিবার ইসরাইল প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন।

এর আগে বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সভায় পারমাণবিক কার্যকলাপে ইরানের স্বচ্ছতার অভাবের বিষয়ে নিন্দা করা হয়। এর একদিন পরই আরব আমিরাত সফর করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের জন্য সমঝোতা চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত। এর পরে ইসরাইলের প্রধানমন্ত্রী এ নিয়ে দুইবার সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। তার এবারের সফর অবশ্য পূর্বনির্ধারিত ছিল না।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর