খায়রুল খন্দকার, টাঙ্গাইল:বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক বিসিডিএসের নিয়ন্ত্রণে ফার্মাসিস্ট কোর্স পরিচালনায় নিষেধাজ্ঞার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার গোবিন্দাসী টি-রোড চত্বরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ভূঞাপুর উপ-কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ফার্মাসিস্ট কোর্স পুনরায় চালু করা এবং কেমিস্টদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তারা বলেন, ফার্মাসিস্ট কোর্স পরিচালনার সুযোগ পুনরায় চালু করতে হবে এবং সংশ্লিষ্টদের অধিকার নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন, সিনিয়ন সহ-সভাপতি শাহ আলম মণ্ডল,সহ-সভাপতি আনোয়র হোসেন, সন্মানিত সদস্য মজনু মিয়া, খায়রুল খন্দকার, তাপস কুমার মন্ডল, সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় কেমিস্ট ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।