বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আত্মসমর্পণের পর মুচলেকা দিয়ে মুক্তি পেলেন ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
আত্মসমর্পণের পর মুচলেকা দিয়ে মুক্তি পেলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য জর্জিয়ায় আত্মসমর্পণ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে রাজ্যটিতে অনুষ্ঠিত নির্বাচনের ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়। খবর বিবিসি।

দেশটির স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে আটলান্টা জেলে আত্মসমপর্ণ করেন ডোনাল্ড ট্রাম্প। পরে দুই লাখ ডলার মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি। তবে মামলাটিকে ‘বিচারের নামে প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

এ নিয়ে গত পাঁচ মাসে ফৌজদারি মামলায় ডোনাল্ড ট্রাম্পকে চারবার গ্রেফতার করা হয়। তবে এবারই প্রথম কারাগারে তার আঙুলের ছাপ ও ছবি তোলা হয়। পরে সেই ছবি প্রকাশ করে কারা কর্তৃপক্ষ। মার্কিন ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের কোরাগারে তোলা ছবি প্রকাশ পেল।

ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের পর কারাগারের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য দিয়েছে। সেখানে বলা হয়, ট্রাম্প একজন স্বর্ণকেশী, নীল চোখ ও সাদা রঙের পুরুষ। তার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ৯৭ কেজি। তার কয়েদি নম্বর পি০১১৩৫৮০৯।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মামলাগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। কারণ, তিনি আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বিডেনকে চ্যালেঞ্জ করতে রিপাবলিকান দলের নেতৃত্ব দিচ্ছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর