শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মুগদা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী – Sarabangla মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা প্রতিশ্রুত অর্থায়ন নিয়ে দর-কষাকষি হবে আনতালিয়ায় ইশতেহার বাস্তবায়নে চ্যালেঞ্জ ও বিতর্ক Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী

‘আনডু বাটন’ যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৪৩ সময় দেখুন
‘আনডু বাটন’ যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে


বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপ। দিন দিন এর ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। তাই তো প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে নতুন নতুন ফিচার যুক্ত করছে ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ। সেই ধারাবাহিকতায় এবার গ্রাহকদের চাহিদা এবং সুবিধার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার নিয়ে আসছে সংস্থাটি।

মূলত স্ট্যাটাস আপডেটের জন্য আনডু বাটন নামে একটি ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ স্টোরিতে যেসব ছবি প্রকাশ করা হয় তা ইনস্টাগ্রামের মতো ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। এছাড়া ভুলবশত যদি কিছু হোয়াটসঅ্যাপ স্টোরিতে শেয়ার হয়ে যায় তা ডিলিট করার সুযোগ থাকে না। তবে আনডো বাটনের সাহায্যে এটিকে সঙ্গে সঙ্গে রিমুভ করে দেওয়া যাবে এবং চাইলে অনিচ্ছাকৃত কোনো স্টোরি আপডেট করে দেওয়ার সুযোগ থাকবে।

নতুন এই ফিচারটি অ্যান্ড্রয়েড বেটা ভার্জন ২.২১.২২.৬ এ যুক্ত করা হয়েছে। এছাড়া হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ভার্সন ২.২১.২২.৫ তেও এ সুবিধা পাওয়া যাবে। খুব শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই ফিচারটির সুবিধা পাবেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর