রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

আনোয়ারায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪০৩ সময় দেখুন
আনোয়ারায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান,শুক্রবার রাতে উপজেলার রায়পুর গ্রামের বাদিল্লার বাড়িতে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতন্ডা হয়।

এ সময় ওই বাড়িতে বেড়াতে আসা পার্শ্ববর্তী চুন্নাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ ইলিয়াসের ছেলে মো.শাহেদ(২৮) একটি পক্ষ নেন। এতে ওই বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। একপর্যায়ে শাহেদ ওই বাড়ি ত্যাগ করে নিজ বাড়িতে চলে যান।

এ ঘটনায় পরদিন সকালে দুই পক্ষের মধ্যে সালিশি বৈঠক বসার কথা ছিল। শনিবার সকালে লোকজন নিয়ে শাহেদ ওই বাড়িতে গেলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওই সময় রায়পুর বাদিল্লা বাড়ির লোকজন স্থানীয় মসজিদের মাইকে ডাকাত আসছে বলে ঘোষণা করে। এর জের ধরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আড়াই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের কয়েকজনকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো,জানে আলম বলেন,এখন পরিস্থিতি শান্ত রয়েছে। দুই পক্ষের লোকজনকে ডেকে সালিশি বৈঠকের মাধ্যমে কয়েকদিনের মধ্যে বিষয়টি মিমাংসা করা হবে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর