বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

আন্তর্জাতিক ভ্রমণ সহজ করার আহ্বান মোদির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ সময় দেখুন
আন্তর্জাতিক ভ্রমণ সহজ করার আহ্বান মোদির


আন্তর্জাতিক ডেস্ক

করোনা ভ্যাকসিন সার্টিফিকেটকে পারস্পরিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণ সহজ করার আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২২ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত গ্লোবাল কোভিড-১৯ শীর্ষ সম্মেলনের বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোদি বলেন, মহামারির অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় সবাইকে মনোযোগী হতে হবে। সেজন্য, ভ্যাকসিন সার্টিফিকেটের পারস্পরিক স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণ সহজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, কোয়াড শীর্ষ সম্মেলন এবং জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে বিমান থেকেই ভার্চুয়ালি গ্লোবাল কোভিড-১৯ শীর্ষ সম্মেলনে যোগ দেন মোদি। পাঁচ মিনিটের বক্তব্যে তিনি বলেন, করোনা মোকাবিলায় নতুন ধাঁচের ভারতীয় ভ্যাকসিন তৈরির পাশাপাশি চলতি ভ্যাকসিনের উৎপাদন ক্ষমতাও বাড়ানো হচ্ছে। উৎপাদন বৃদ্ধির কারণে অন্যদেরও ভ্যাকসিন সরবরাহ পুনরায় শুরু করা যাবে।

বিশ্বজুড়ে ভ্যাকসিন পৌঁছে দিতে ভ্যাকসিনের কাঁচামাল সরবারহ সুনিশ্চিত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন মোদি। তাছাড়া, ভারত বিশ্বব্যাপী সবচেয়ে বৃহৎ ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি পরিচালনা করছে বলেও জানান তিনি।

মোদি বলেন, সম্প্রতি একদিনে প্রায় আড়াই কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রায় ৮০ কোটির বেশি ভারতীয় ভ্যাকসিনের আওতায় এসেছেন। ২০ কোটিরও বেশি ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ পেয়েছেন।

তৃণমূলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হচ্ছে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম কো-উইনের সর্বোচ্চ ব্যবহারের সুফলও পাচ্ছে দেশটি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর