বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত কমপক্ষে ৩৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪৪৯ সময় দেখুন
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত কমপক্ষে ৩৫


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের অন্তত দু’টি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে প্রচার হচ্ছে। আফগানিস্তানের শীর্ষ টেলিভিশন নেটওয়ার্ক টলো নিউজের খবরে বলা হয়েছে, শনিবার (১৬ এপ্রিল) সীমান্তবর্তী খোস্ত ও কুনার প্রদেশে পাকিস্তান সামরিক বাহিনীর বিমান থেকে রকেট ও বোমা নিক্ষেপ করা হয়।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটির খবরে বলা হয়, পাকিস্তানি সামরিক বাহিনীর ছোঁড়া রকেটে আফগানিস্তানের কুনার প্রদেশে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। কুনার প্রদেশের তথ্য বিষয়ক কর্মকর্তা নাজিবুল্লাহ হাসান আব্দাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কুনার প্রদেশের শেলটন জেলায় পাকিস্তানি রকেট হামলায় চার শিশু ও এক নারী প্রাণ হারিয়েছেন। এতে এক পুরুষ আহত হয়েছেন।

শেলটন জেলার বাসিন্দা এহসানুল্লাহ জানান, পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান থেকে রকেটটি নিক্ষেপ করা হয়। তিনিও রকেট হামলায় মৃতের সংখ্যা পাঁচ বলে নিশ্চিত করেন।

এদিকে, আফগানিস্তানের খোস্ত প্রদেশের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানি সামরিক হেলিকপ্টার থেকে একই ধরনের হামলায় খোস্ত প্রদেশে  অন্তত ৩০ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। খোস্ত প্রদেশের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, দুরান্দ সীমার পার্শ্ববর্তী চারটি গ্রামে ভারী গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল শুধু বেসামরিক বাড়িঘর।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ ব্যাপারে বলা হয়, ঘটনার ব্যাখ্যা চাইতে কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এ ব্যাপারে পাকিস্তানের তরফ থেকে কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর