বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

আমাজনের জমি বিক্রির অবৈধ বিজ্ঞপন, ব্যবস্থা নেবে ফেসবুক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৯১ সময় দেখুন
আমাজনের জমি বিক্রির অবৈধ বিজ্ঞপন, ব্যবস্থা নেবে ফেসবুক


আন্তর্জাতিক ডেস্ক

আমাজন বনের সংরক্ষিত অঞ্চলগুলোর জমি অবৈধভাবে বিক্রির ক্ষেত্রে ফেসবুকে দেওয়া বিজ্ঞাপন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’তে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।

আমাজনের সংরক্ষিত ও ব্যক্তিমালিকানাধীন এলাকা নয়- এমন ক্ষেত্রে ফেসবুকের নতুন নিয়ম প্রযোজ্য হবে। এই পদক্ষেপটি আমাজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সারাবিশ্বের বাকি বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে এই নিয়মের আওতায় পড়বে না।

সম্প্রতি থিক ট্যাঙ্ক ‘ইপাম’র(ইন্সটিটিউটো দে পেসকুইসা অ্যাম্বিয়েন্টাল দ্য আমাজোনিয়া) এক গবেষণায় দেখা গেছে, আমাজনের মোট বন ধ্বংসের এক তৃতীয়াংশই ঘটে ব্যক্তিমালিকানাধীন বনাঞ্চলে।

তবে ফেসবুক কিভাবে আমাজনের জমি বিক্রির অবৈধ বিজ্ঞাপনগুলো খুঁজে বের করবে তা বলেনি। কিন্তু প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা আমাজনের সংরক্ষিত বনাঞ্চলের নতুন তালিকা তৈরি করবে এবং সেগুলো ব্লক করে দেবে।

এসব বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ফেসবুকের প্রতি আহ্বান জানায় স্থানীয় আদিবাসী নেতারা। এরপরই প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কাজ করতে আগ্রহী, কিন্তু বাণিজ্য বন্ধ করার জন্য তারা স্বাধীন পদক্ষেপ নেবে না।

ফেসবুক আরও জানিয়েছে, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং অন্যান্য সংস্থার সঙ্গে এ বিষয়ে করণীয় ঠিক করতে পরামর্শ করেছে, যাতে করে সমস্যাটি সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।

এর আগে, গত ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছিল বিবিসি। সেখানে বলা হয়, আমাজন বনের সংরক্ষিত বনাঞ্চলের জমি বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এসব জমি এক হাজার ফুটবল খেলার মাঠের সমান। এই প্রতিবেদনের পর ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্ট ফেসবুকের মাধ্যমে আমাজনের সংরক্ষিত এলাকা বিক্রির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর