বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আমার জীবন দেশের জন্য নিবেদিত: কেজরিওয়াল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯৮ সময় দেখুন
আমার জীবন দেশের জন্য নিবেদিত: কেজরিওয়াল


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তার জীবন দেশের জন্য নিবেদিত।

বৃহস্পতিবার (২১ মার্চ) নিজ বাসভবন থেকে কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। এরপর শুক্রবার (২২ মার্চ) তাকে আদালতে হাজির করা হয়। সেখানেই সাংবাদিকরা ঘিরে ধরলে এমন মন্তব্য করেন তিনি।

আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমার জীবন দেশের জন্য নিবেদিত। আমাকে যদি কারাবন্দিও থাকতে হয়, তবু আমি দেশের সেবা করে যাব।

আরও পড়ুন- কেজরিওয়াল গ্রেফতার: দেশব্যাপী প্রতিবাদের ডাক এএপি’র

কেজরিওয়ালই ভারতের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকার সময়েই কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে গ্রেফতার হলেন। দিল্লির আবগারি মামলায় আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে এনেছে ইডি।

এই মামলায় মোট ৯ বার তলব করেছিল ইডি। তবে আম আদমি পার্টি শুরু থেকেই বলে আসছে, কেজরিওয়ালকে যেকোনো মূল্যে কারাবন্দি করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই তারা দিল্লিজুড়ে বিক্ষোভও করছে।

আরও পড়ুন- যে মামলায় গ্রেফতার হলেন কেজরিওয়াল

ইডির অভিযোগ, দিল্লি সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতি বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা করে দেয়। এই নীতি প্রণয়নের জন্য যারা ঘুষ দিয়েছিলেন, তাদের সুবিধা করে দেওয়া হচ্ছিল। আম আদমি পার্টি সরকার সেই অভিযোগ মানেনি। পরে সেই নীতি খারিজও করে দেওয়া হয়।

শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করা হয় কেজরিওয়ালকে। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি দুর্নীতির ‘কিংপিন’ ও মুখ্য ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করে ইসি। জিজ্ঞাসাবাদ করতে কেজরিওয়ালকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনও জানায় ভারতের কেন্দ্রীয় সংস্থাটি।

আরও পড়ুন- দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার, বাসভবনে ১৪৪ ধারা

ইডি কয়েক দিন আগে আবগারি মামলায় ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে কবিতাকে গ্রেফতার করেছে। আদালতের নির্দেশে তিনি ইডি হেফাজতে আছেন। এ ছাড়াও এ মামলায় এখন পর্যন্ত আম আদমি পার্টির প্রবীণ নেতা সিসৌদিয়া ও রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় সিংহ গ্রেফতার হয়েছেন। তারা রয়েছেন তিহাড় জেলে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর