বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরও ২ রুশ জেনারেল নিহতের দাবি ইউক্রেনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২১০ সময় দেখুন
আরও ২ রুশ জেনারেল নিহতের দাবি ইউক্রেনের


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের দক্ষিণের শহর খেরসনে স্থাপিত রাশিয়ার একটি কমান্ড পোস্ট ধ্বংস করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এ ঘটনায় দু’জন রুশ জেনারেল নিহত হওয়ার দাবিও করেছে তারা। যুদ্ধের শুরুতে এই শহরটি দখলে নেয় রাশিয়ার সেনাবাহিনী। খবর আলজাজিরা।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এক বিবৃতি জানায়, গত শুক্রবার (২২ এপ্রিল) ওই রুশ কমান্ড পোস্টে আঘাত করা হয়েছিল। এতে দুই জেনারেল নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: ইউক্রেনে ৪ রুশ জেনারেল নিহত: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেস্টোভিচ এক সাক্ষাৎকারে বলেন, হামলার সময় ওই কমান্ড পোস্টে ৫০ জন সিনিয়র রাশিয়ান অফিসার সেখানে ছিলেন। তাদের সবার ভাগ্য অজানা।

তবে ইউক্রেনের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়ার সেনাবাহিনী। একইসঙ্গে সংবাদমাধ্যমটির পক্ষ থেকেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এর আগেও চারজন রুশ জেনারেল নিহত হওয়ার কথা জানিয়েছিল দেশটি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর