বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হলেন কট্টর ডানপন্থি হাভিয়ের মিলেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হলেন কট্টর ডানপন্থি হাভিয়ের মিলেই


আন্তর্জাতিক ডেস্ক

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন কট্টর ডানপন্থী নেতা হাভিয়ের মিলেই। রোববার (১৯ নভেম্বর) দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান তিনি। রাত পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা শেষে যায়, মিলেই ৫৬ শতাংশ ভোট পেয়েছেন।

নির্বাচনে মিলেইয়ের প্রতিদ্বন্দ্বী বামপন্থি নেতা ও বর্তমান অর্থমন্ত্রী সার্জিও মাসা। তিনি পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

আর্জেন্টিনায় এবারের প্রেসিডেন্ট নির্বাচন এমন এক সময়ে হয়েছে যখন দেশটি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং প্রবল অর্থনৈতিক সংকটে জর্জরিত।

রোববার রাতে সমর্থকদের উদ্দেশে এক ভাষণে মিলেই বলেছেন, আমরা এখন মুক্ত বিশ্বের সব জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছি।

মিলেই নির্বাচনি ইশতেহারে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি প্রস্তাব হলো আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর