বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনকে আরও ২০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ সময় দেখুন
ইউক্রেনকে আরও ২০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে আরও ২০০ কোটি মার্কিন ডলারের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম বার্ষিকীর একদিন আগে ওয়াশিংটন এমন ঘোষণা দিলো। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘যুক্তরাষ্ট্র আজ (বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের জন্য আরও ২০০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা ঘোষণা করেছে।’

তবে এই প্যাকেজে প্রত্যাশিত অস্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। সুলিভান বলেন, ‘ইউক্রেনের জয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কীভাবে দেওয়া যায় সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা ক্রমাগত সিদ্ধান্ত নিচ্ছেন।’

চলতি সপ্তাহে কিয়েভে প্রেসিডেন্ট বাইডেনের আকস্মিক সফরে সুলিভান সঙ্গে ছিলেন। তিনি উল্লেখ করেন, কিয়েভ সফরকালে বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন সাঁজোয়া যানসহ বিভিন্ন অস্ত্র দেওয়ার কথা বলেন।

এসব অস্ত্রের মধ্যে আরও কামান, গোলাবারুদ ও হিমার্স রয়েছে। হিমার্স হলো যুক্তরাষ্ট্রের একটি বহুমাত্রিক রকেট সিস্টেম।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর