বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনকে ক্লাস্টার অস্ত্র দেওয়া অপরাধ: পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
ইউক্রেনকে ক্লাস্টার অস্ত্র দেওয়া অপরাধ: পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে ওয়াশিংটনের ক্লাস্টার অস্ত্র সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ চ্যানেল রসিয়া-১-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রশাসন নিজেই গুচ্ছ বোমার ব্যবহারকে অপরাধ হিসেবে অভিহিত করেছিল। আমি মনে করি আমাদেরও এভাবেই ভাবা উচিত।

রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করা হলে তার দেশ অনুরূপ অস্ত্র ব্যবহারের অধিকার রাখে বলেও মনে করেন পুতিন। তিনি জানান, রাশিয়াও প্রচুর ক্লাস্টার অস্ত্র মজুত আছে।

পুতিন বলেন, এখন পর্যন্ত আমরা এমন অস্ত্র ব্যবহার নিয়ে ভাবিনি। একটি নির্দিষ্ট সময়ে অস্ত্রের ঘাটতি সত্ত্বেও আমরা এসব ব্যবহার করিনি। আমাদের কাছে ক্লাস্টার অস্ত্র আছে, কিন্তু আমরা ব্যবহার করিনি।

উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেনে ক্লাস্টার অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। যদিও ওয়াশিংটনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কয়েকটি মিত্র দেশ। তবে বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের দেওয়া ক্লাস্টার অস্ত্র কিয়েভে পৌঁছেছে। এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে রুশ ক্রেমলিন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর