বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ সময় দেখুন
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করা হয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়া। যুদ্ধ শুরুর আগে রেজনিকভকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন জেলেনস্কি।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে দেওয়া ভাষণে রেজনিকভের বরখাস্তের কথা জানান জেলেনস্কি। ভাষণে তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন পদ্ধতি গ্রহণের সময় এসেছে।

তিনি বলেন, গত ৫৫০ দিন ধরে চলা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় রেজনিকভ প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। কিন্তু এখন নতুন দৃষ্টিভঙ্গি দরকার। সেনা ও সমাজের নতুনভাবে মিথষ্ক্রিয়া প্রয়োজন।

রেজনিকভের জায়গায় ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন রুস্তেম উমরেভ। তিনি ইউক্রেনের রাষ্ট্রীয় তহবিল পরিচালনার দায়িত্বে ছিলেন।

জেলেনস্কি তার ভাষণে বলেন, আমি উমেরভকে প্রতিরক্ষামন্ত্রী করেছি। আশা করি পার্লামেন্ট তাকে অনুমোদন করবে।

ইউক্রেনীয় মিডিয়ার খবরে বলা হচ্ছে, রেজনিকভ লন্ডনে কিয়েভের নতুন রাষ্ট্রদূত হতে পারেন। সেখানে তিনি সিনিয়র রাজনীতিবিদদের সঙ্গে ইতোমধ্যে সুসম্পর্ক গড়ে তুলেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর