বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের রুশ আহ্বান অবিশ্বাস্য: যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১২১ সময় দেখুন
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের রুশ আহ্বান অবিশ্বাস্য: যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানের তীব্র সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই আহ্বানকে অবিশ্বাস্য উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলেছে, রুশ প্রেসিডেন্ট শান্তি আলোচনায় ‘শূন্য’ আগ্রহ দেখিয়েছিলেন। খবর আলজাজিরা।

গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘সামরিক সংঘাতের চাকা ঘোরানো নয়, বরং আমাদের লক্ষ্য এই যুদ্ধের অবসান ঘটানো।’ এদিন ওয়াশিংটনে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি সাক্ষাতের পর এই মন্তব্য করেন তিনি।

পুতিনের এই আহ্বানের দ্রুত প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেন, ১০ মাস পুরনো সংঘাতের অবসানের জন্য আলোচনায় বসতে পুতিনের আগ্রহ ছিল ‘একদম শূন্য’।

তিনি বলেন, ‘তিনি (পুতিন) দেশটির মাটিতে এবং বাতাসে যা করছেন, তা এমন একজন ব্যক্তির কথা বলে, যিনি ইউক্রেনের জনগণের উপর সহিংসতা চালিয়ে যেতে চান এবং যুদ্ধ বাড়াতে চান।’

কিরবি আরও বলেন, পুতিনের সঙ্গে সংলাপের জন্য উন্মুক্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধুমাত্র তিনি (পুতিন) যদি ‘আলোচনার বিষয়ে আন্তরিকতা দেখাতেন’।

এর আগে, রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমরা যুদ্ধ অবসানের জন্য চেষ্টা করব এবং অবশ্যই তা যত তাড়াতাড়ি সম্ভব হতোই ভালো। সব যুদ্ধ কোনো না কোনোভাবে আলোচনা অথবা কূটনৈতিকভাবেই শেষ হয়।’

তিনি আরও বলেন, ‘দ্রুত বা পরে, সংঘাতে লিপ্ত থাকা যেকোনো পক্ষ বসে একটি চুক্তি করে। আমাদের বিরোধিতাকারীরা যত তাড়াতাড়ি এই উপলব্ধি করতে পারবেন ততই মঙ্গল। এ বিষয়ে আমারা হাল ছাড়িনি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরকালে রুশ প্রেসিডেন্ট পুতিন এই আহ্বান জানিয়েছেন। এই সফরকালে মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য সমর্থন সমগ্র বিশ্বের জন্য নিরাপত্তা এবং গণতন্ত্রে একটি বিনিয়োগ।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর