বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইউক্রেনের স্কুলে রুশ হামলা, অর্ধশতাধিক নিহতের শঙ্কা গভর্নরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ মে, ২০২২
  • ২৪০৮ সময় দেখুন
ইউক্রেনের স্কুলে রুশ হামলা, অর্ধশতাধিক নিহতের শঙ্কা গভর্নরের


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের বেলোগোরোভকা শহরের একটি স্কুল ভবনের ধ্বংসস্তূপ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভবনটিতে আটকে পড়া ৬০ ব্যক্তিও নিহত হয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই। খবর আলজাজিরা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শনিবার (৭ মে) রাশিয়ার সামরিক বাহিনী যখন ওই বোমা হামলায় চালায় তখন প্রায় ৯০ জন লোক ওই স্কুলের ভবনে আশ্রয় নিয়েছিল।

সেরহি হাইদাই তার টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন, ‘সম্ভবত এখন ভবনের ধ্বংসস্তূপের নিচে থাকা ৬০ জনের সবাই মারা গেছেন।’ উদ্ধার কর্মীরা ৩০ জন ব্যক্তিকে উদ্ধার করে। এর মধ্যে সাতজন গুরুতর আহত হয়েছেন।

তবে আলজাজিরা এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর