বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তিরস্কিসহ ১৮ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কিয়েভের উত্তরপূর্বের ব্রোভারি শহরে একটি কিন্ডারগার্টেনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এবং তিন শিশুও রয়েছে বলে জানিয়েছেন কিয়েভের আঞ্চলিক গভর্নর অ্যালেক্সি কুলেবার। তিনি জানান, এ ঘটনায় ১৫ শিশুসহ ২৯ জন আহত হয়েছেন।

এদিকে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তিরস্কি, তার ডেপু্টি ইয়েভহেনি ইয়েনিন এবং মন্ত্রণালয়ের রাজ্য সেক্রেটারি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইউক্রেইনের পুলিশপ্রধান। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২১ সালে মোনাস্তিরস্কিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন।

তবে কী কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সেনা পাঠানো রাশিয়াও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ওই এলাকায় সেসময় রাশিয়ার কোনো হামলার কথাও জানাননি ইউক্রেইনের কর্মকর্তারা।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর