নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইউসিবির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬৩ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ছিল ৪০ পয়সা। সে হিসেবে ইউসিবির সমন্বিত শেয়ার প্রতি আয় বেড়েছে ২৩ পয়সা বা ৫৮ শতাংশ।
অন্যদিকে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের তিন মাসে (এপ্রিল থেকে জুন’২১) এককভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এককভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৪১ টাকা। এ হিসেবে ব্যাংকটির মুনাফা ০.৩৮ টাকা বা ৯৩ শতাংশ বেড়েছে।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ০২ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৭২ পয়সা ছিল। এ হিসেবে ব্যাংকটির মুনাফা ০.৩০ টাকা বা ৪২ শতাংশ বেড়েছে।
দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৮ টাকা ১৫ পয়সা, যা গত বছর মাইনাস ৯ টাকা ৮৫ পয়সা ছিল। আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৯ টাকা ৮৫ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৩৫ পয়সা।






