বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৪৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২১৪ সময় দেখুন
ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৪৩


আন্তর্জাতিক ডেস্ক

ইকুয়েডরের একটি কারাগারে সংঘর্ষে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। সোমবার (১০ মে) ভোরে সান্তো দোমিঙ্গো শহরের একটি কারাগারে এই ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাত্রিসিও কারাইওর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সংঘর্ষের পর পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ১১২ জনকে আটক করা হয়েছে। পলাতক ১০৮ জন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশে এক অপরাধী দলের প্রধানকে সান্তা দোমিঙ্গের বেইয়াভিস্তা কারাগারে স্থানান্তরিত করার পর দাঙ্গা শুরু হয়। তাকে সেখানে পাঠানোতে বন্দিদের মধ্যে উত্তেজনা শুরু হয়।

রয়টার্সের প্রতিবেদনে আরও জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান আইন কর্মকর্তার দফতর ৪৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। বেশিরভাগ মৃত্যু ঘটেছে ছুরিকাঘাতে।

গত বছর দেশটির বিভিন্ন কারাগারে দাঙ্গায় ৩১৬ বন্দির মৃত্যু হয়।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর