রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে ডিএসইএক্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৯৫ সময় দেখুন
ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে ডিএসইএক্স – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির মধ্যেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সকে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে। রবিবার (১৮ জুলাই) উত্থানের মাধ্যমে সূচকটি যাত্রার সাড়ে ৮ বছরের মধ্যে সর্বোচ্চতে উঠে এসেছে।

জানা গেছে, আজ ডিএসইএক্স সূচকটি ৫৭.৭৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৫.১১ পয়েন্টে দাঁড়িয়েছে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পরে সর্বোচ্চ। এর আগে সূচকটি ২০১৭ সালের ২৬ নভেম্বর সর্বোচ্চ স্থানে অবস্থান করছিল। ওই দিন সূচকটি ৬ হাজার ৩৩৬.৮৮ পয়েন্টে অবস্থান ছিল।

নতুন কমিশন গত বছরের মে মাসে দায়িত্বভার গ্রহন করেন। কমিশনের নানামূখী কার্যকর সিদ্ধান্তে ফলে বাজারে ইতিবাচক প্রভাব পরতে শুরু করে। এরই ধারাবাহিকতায় মূল্যসূচক আজ উঠে এসেছে এক অনন্য উচ্চতায়।

দেখা গেছে, ১ বছর আগে অর্থাৎ গত বছরের ১৯ জুলাই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৪০৫০.৬৫ পয়েন্টে। যা আজ (১৮ জুলাই ২০২১) বেড়ে দাড়িঁয়েছে ৬৩৬৫.১২ পয়েন্টে। অর্থাৎ ১ বছরে ডিএসইএক্স বেড়েছে ২৩১৪.৪৭ পয়েন্ট বা ৫৭ শতাংশ। যা সিকিউরিটিজের দর বৃদ্ধির মাধ্যমে এই উন্নতি হয়েছে।

আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০.২৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩১.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৯.৩৮ পয়েন্টে এবং দুই হাজার ৩০৬.০২ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৭৯৩ কোটি ২ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৪ কোটি ৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১০টির বা ৫৬.৩০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫০টির বা ৪০.২১ শতাংশের এবং ১৩টির বা ৩.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর