শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

ইভ্যালি চিট করেছে : আদালতে রাষ্ট্রপক্ষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
ইভ্যালি চিট করেছে : আদালতে রাষ্ট্রপক্ষ


ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু।

শুনানিকালে আদালতে তিনি বলেন, ইভ্যালি বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা নিয়েও তারা চিট করেছে। মামলার বাদী টাকা পরিশোধের সাত মাস পরেও অর্ডার দেওয়া পণ্য হাতে পাননি। পণ্য তো দিচ্ছে না টাকাও দিচ্ছে না। বরং টাকা চাইতে গেলে হুমকি দিচ্ছে। তাই তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এরপর আদালত তাদের ৩ দিনের রিমান্ড আদেশ দেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর