শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

ইরাকের বাগদাদে গুলিতে এক বাংলাদেশি নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৯ সময় দেখুন
ইরাকের বাগদাদে গুলিতে এক বাংলাদেশি নিহত


ইরাকের বাগদাদে গুলিতে এক বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক: বাগদাদে দুর্বৃত্তদের গুলিতে মো. নিরব (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত নিরবের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিরব হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর থানারহাট এলাকার জামাল হোসেনের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট নিরব।

নিহতের স্বজন মো. ইলিয়াছ বলেন, গত চার বছর আগে কাজের সন্ধানে ইরাকে যায় নিরব। পরে বাগদাদ শহরে একটি প্রতিষ্ঠানের অধিনে শ্রমিকের কাজ নেই সে। মঙ্গলবার রাতে ওই প্রতিষ্ঠানের ছয় শ্রমিকসহ বাগদাদের আবদুল কাদের জিলানী (রাঃ) কবর জিয়ারত করতে যান নিরব। কবর জিয়ারত করে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কর্মস্থলে ফেরার পথে কয়েকজন দূর্বৃত্ত তাদের লক্ষ করে গুলি ছুঁড়ে। এসময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় নিরব।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে বিয়ের কথাবার্তা হওয়ায় এক বছর পর দেশে আসার কথা ছিলো তার। ইরাকে থাকা এলাকায় লোকজনের মাধ্যমে নিরবের লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে নিরবের লাশ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর