বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইরাকে গাড়ি বোমা হামলায় ৩ জনের ফাঁসি কার্যকর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৪৬ সময় দেখুন
ইরাকে গাড়ি বোমা হামলায় ৩ জনের ফাঁসি কার্যকর


আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদে সাত বছর আগের এক গাড়ি বোমা হামলার দায়ে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৬ সালে বাগদাদে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছিল। হামলায় ৩০০ জন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন।

সোমবার (২৮ আগস্ট) ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তাদের নাম প্রকাশ করেনি। রবি বা সোমবার কোনও এক সময় তাদের শাস্তি দেওয়া হয়েছে।

তিনজনকে উপযুক্ত শাস্তি দেওয়ার বিষয়টি ভুক্তভোগী পরিবারগুলোকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়।

ভয়াবহ ওই গাড়ি বোমা হামলার দায় স্বীকার করে সে সময় বিবৃতি দিয়েছিল জঙ্গিগোষ্ঠী আইএস।

২০১৬ সালের ৩ জুলাইয়ে রমজান মাসে বাগদাদের মানুষ ঈদের প্রস্তুতি নিচ্ছিল। কেনাকাটায় ব্যস্ত থাকার মধ্যে বাগদাদের কাররাদা শপিং এলাকায় হঠাৎ ওই শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ হয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার পর বাগদাদের ওই বোমা হামলার ঘটনা ছিল বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলাগুলোর একটি। ইরাকের ইতিহাসেও এটিই সন্ত্রাসী হামলার সবচেয়ে বড় ঘটনা।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর