মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইউক্রেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭ সময় দেখুন
ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইউক্রেন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: কিয়েভে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের স্বীকৃতি প্রত্যাহার করেছে ইউক্রেন সরকার। কিয়েভে ইরানের কূটনীতিকের সংখ্যাও উল্লেখযোগ্য সংখ্যক কমিয়ে ফেলা হবে বলে জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেন সরকার বলছে, ইরানের অবন্ধুসুলভ আচরণের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ইরানের যুদ্ধ ড্রোন মস্কোকে সরবরাহ করা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরোধিতার শামিল বলে মনে করে কিয়েভ। এটি ইরান-ইউক্রেন সম্পর্কে একটি মারাত্মক আঘাত। এ কারণে ইরান তার নিরপেক্ষ অবস্থান হারিয়েছে বলে দাবি কিয়েভ কর্তৃপক্ষের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, রাশিয়া সর্বশেষ আক্রমণগুলোতে ইরানের ড্রোন ব্যবহার করছে। তিনি বলেন, ‘আজ রুশ সেনাবাহিনী ডিনিপ্রপেট্রোভস্ক অঞ্চল এবং ওডেসাতে ইরানি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে (ইরানের বিরুদ্ধে) কঠোর প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছি।’

জেলেনস্কি দাবি করেন, ছয়টি ইরানি ড্রোন পূর্ব ও দক্ষিণ কমান্ডের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে। এছাড়া নৌবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘এই ধরনের  অবন্ধুসুলভ আচরণের প্রতিক্রিয়ায় ইউক্রেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের স্বীকৃতি প্রত্যাহার এবং ইরানের দূতাবাসের কূটনৈতিক কর্মীদের সংখ্যা হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত জুলাইয়ে ইরানের বিরুদ্ধে রাশিয়ার কাছে ড্রোন বিক্রির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। তবে ইরান তা অস্বীকার করেছে। আগস্টের শেষের দিকে ক্রেমলিনও এ তথ্য ভুয়া বলে উড়িয়ে দিয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom