বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইরানে হিজাব ছাড়া বের হলে ১০ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
ইরানে হিজাব ছাড়া বের হলে ১০ বছরের কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক

নারীদের পোশাকের বিষয়ে আরও কঠোর হচ্ছে ইরান সরকার। ইসলামিক পোশাক বিধি লঙ্ঘনকারী নারীদের শাস্তির বিধান কঠোর করে একটি বিল পাস করেছে দেশটির আইনপ্রণেতারা। ওই বিলে ইসলামিক পোশাক বিধি লঙ্ঘনকারী নারীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ইরানের আইনপ্রণেতারা সংসদে নতুন এ  বিল পাস করেন।

নতুন পাস হওয়া এই খসড়া আইন অনুযায়ী, বিদেশি বা শত্রু দেশের সরকার, সংবাদমাধ্যম, কোনো গোষ্ঠী অথবা সংস্থার প্ররোচনায় পড়ে কেউ হিজাব বা যথাযথ পোশাক না পরলে অভিযুক্তের ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

তবে তিন বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন দেওয়া এই বিলটি এখনও আইনে পরিণত হয়নি। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে সঠিকভাবে হেডস্কার্ফ বা হিজাব না পরার কারণে মাশা আমিনি নামে এক তরুণীকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এরপর পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। পরে সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে সংহতি জানালে একপর্যায়ে তা ইরান সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলনে সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়। এছাড়া বিক্ষোভকে কেন্দ্র করে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশুকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর