বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইসরাইলি সেনার গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৫০ সময় দেখুন
ইসরাইলি সেনার গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত


ইসরাইলের সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি হামলার ঘটনার পর দেশটির সামরিক বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান শুরু করে। খবর আলজাজিরা।

এ অভিযানে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুইজন নাগরিক নিহত হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও গতকাল বুধবার তিন জন নিহত হয়েছেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে, ইসরাইলের সামরিক বাহিনী গতকাল বুধবার সন্ধ্যায় ১৪ বছর বয়সী কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেল, সেনাদের উদ্দেশ্য ওই ফিলিস্তিনি কিশোর একটি পেট্রল বোমা ছুঁড়ে মারে। ফলে তারা গুলি ছুড়তে বাধ্য হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গতকাল বুধবার রামাল্লাহর কাছাকাছি জায়গায় ইসরাইলের সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। ওই সময় আরও একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

তবে এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর