বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে: পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে: পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামাসের বর্বরতার বিরুদ্ধে আত্মরক্ষা অধিকার ইসরাইলের আছে। তিনি বিশ্বাস করেন, জাতিসংঘের প্রস্তাবিত ফিলিস্তিনি রাষ্ট্রের সঙ্গে শুধুমাত্র শান্তিপূর্ণ সহাবস্থানই দীর্ঘমেয়াদে সংঘাত সমাধান করতে পারে।

কিরিগিস্তান সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধির বিষয়ে মস্কোর উদ্বেগ পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, গত শনিবার থেকে হামাস গাজা থেকে আশ্চর্যজনক আক্রমণ শুরু করলে হাজার হাজার ইসরাইলি এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছে।

তিনি বলেন, ইসরাইল একটি আক্রমণের শিকার হয়েছে, যা নজিরবিহীন বর্বরতা। অবশ্যই তার শান্তিপূর্ণ অস্তিত্ব নিশ্চিত করার জন্য প্রতিরক্ষার অধিকার রাখে ইসরাইল।

পুতিন তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, চলমান সংকট মার্কিন পররাষ্ট্র নীতির ব্যর্থতারই ফল। আমেরিকানরা মধ্যপ্রাচ্য সমস্যা একচেটিয়াভাবে বন্দোবস্ত করার চেষ্টা করেছিল। উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য হবে এমন একটি আপস খোঁজার বিষয়ে চিন্তা করেনি তারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর