বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইসরাইলে পৌঁছেছেন জো বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
ইসরাইলে পৌঁছেছেন জো বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৮ অক্টোবর) সকালে তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান উড়োজাহজটি ইসরাইলে অবতরণ করে। ফিলিস্তিনের হামাস ও ইসরাইলের যুদ্ধ শুরুর ১২তম দিনে তিনি ইসরাইল সফর শুরু করেছেন।

এ সফরে সংঘাত নিরসনে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে বাইডেনের। কিন্তু গতরাত গাজায় একটি হাসপাতালে ইসরাইলি হামলার কারণে বাইডেনের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠক বাতিল করেছেন। এছাড়া জর্ডানে সফর করার কথা ছিল বাইডেনের। তবে পূর্বনির্ধারিত সফরটি বাতিল করেছে জর্ডান। ফলে আরব নেতাদের সঙ্গে জো বাইডেনের বৈঠক অনিশ্চিত হয়ে পড়েছে।

এই সফরে বাইডেন মূলত ইসরাইলের পক্ষে দাঁড়াবেন। ইসরাইলের শত্রুদের সংঘাতকে আঞ্চলিক রূপ না দিতে বার্তা দেবেন। এছাড়া হামাসের হাতে ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।

তিনি গাজায় স্থল আগ্রাসনের বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করতে পারেন। গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ সহায়তার সুযোগ বাড়াতে ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পারেন।

বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের ইসরাইলে যাওয়ার পথে এয়ার-ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট দৃঢ়ভাবে অনুভব করেছিলেন যে, ইসরাইল এবং ইসরাইলি জনগণের সঙ্গে তাদের প্রয়োজনের সময়ে সংহতি বজায় রাখা গুরুত্বপূর্ণ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর