বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইসরায়েলকে দক্ষিণ লেবাননে অভিযান বন্ধ করতে হবে: জাতিসংঘ মহাসচিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫ ১১:২২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৪:১৭

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযান এবং দক্ষিণ লেবাননে ‘দখলদারিত্ব’ বন্ধ করতে হবে।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটানো যুদ্ধবিরতির প্রায় দুই মাস পর তিনি এই মন্তব্য করেন।

গুতেরেস বলেন, ‘ইউউনিফিলের (ইউনাইটেড নেশনস ইন্টেরিম ফোর্স ইন লেবানন) পরিচালনাধীন এলাকায় ইসরায়েলের সামরিক উপস্থিতি এবং লেবাননের ভূখণ্ডে সামরিক অভিযান জাতিসংঘের প্রস্তাব ১৭০১-এর লঙ্ঘন। এসব বন্ধ করতে হবে।’

শুক্রবার (১৭ জানুয়ারি) দক্ষিণ লেবাননের নাকুরায় জাতিসংঘের ইউনিফিল সদর দফতর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

২০০৬ সালে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র দল হিজবুল্লাহর মধ্যে সংঘাতের অবসান ঘটাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাব ১৭০১-এর প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।

প্রস্তাব ১৭০১ অনুযায়ী, কেবল লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দক্ষিণ লেবাননে মোতায়েন হতে পারে।

গুতেরেস আরও জানান, ২৭ নভেম্বরের যুদ্ধবিরতির পর থেকে জাতিসংঘ শান্তিরক্ষীরা দক্ষিণ লেবাননে ১০০টিরও বেশি অস্ত্র মজুদ খুঁজে পেয়েছে, যা হিজবুল্লাহ বা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর অন্তর্গত বলে জানান তিনি।

তিনি বলেন, লেবাননের সেনাবাহিনী এবং ইউনিফিলের বাহিনী ছাড়া কোনো সশস্ত্র কর্মী, সরঞ্জাম বা অস্ত্রের উপস্থিতি প্রস্তাব ১৭০১-এর লঙ্ঘন।

হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য ২৬ জানুয়ারির সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে গুতেরেস লেবানন সফরে রয়েছেন।

২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, লেবাননের সেনাবাহিনীকে ইউনিফিলের সঙ্গে ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবাননে মোতায়েন হতে হবে এবং একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হবে।

একই সঙ্গে হিজবুল্লাহকে লিতানি নদীর উত্তরে (সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে) তার বাহিনী প্রত্যাহার এবং দক্ষিণে বাকি সামরিক অবকাঠামো অপসারণ করতে হবে।

লেবানন, ইসরায়েল, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইউনিফিলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি পর্যবেক্ষণ কমিটি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো পর্যবেক্ষণ ও রিপোর্ট করবে।

উল্লেখ্য, ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধের পর লেবাননে একমাত্র হিজবুল্লাহই তার অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরায়েল হামলা
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
লেবানন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর