বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের কারণে হামাস ইসরায়েলের পরবর্তী বন্দিদের মুক্তির প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় বেঁকে বসেছেন মার্কিন প্রেসিদেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি শনিবারের মধ্যে সব ইসরায়েলি বন্দি মুক্তি না পায়, তবে যুদ্ধবিরতি বাতিল করা উচিত।

ট্রাম্পের এই হুঁশিয়ারির পরে গাজায় নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গাজার পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে।

হামাস দাবি করছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানছে না এবং এখনও ফিলিস্তিনিদের হত্যা করছে ও মানবিক সহায়তার প্রবাহ বাধাগ্রস্ত করছে। এরই প্রেক্ষিতে হামাস গাজায় আটক বন্দিদের মুক্তির পরবর্তী ধাপ স্থগিত করার ঘোষণা দেয়।

তবে এতে ট্রাম্প তার বক্তব্যে উলটো জোর দিয়ে বলেন, যদি ইসরায়েলি বন্দিরা মুক্ত না হয়, তবে যুদ্ধবিরতি অবিলম্বে বাতিল হওয়া উচিত।

এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইতোমধ্যে ব্যাপক বিক্ষোভ হয়েছে। অনেক ইসরায়েলি নাগরিক তাদের বন্দিদের মুক্তির দাবি জানিয়ে রাস্তায় নেমেছেন। পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি সেনাবাহিনী তাদের ছুটি বাতিল করেছে এবং গাজার চারপাশে নতুন করে সেনা মোতায়েন করছে।

অন্যদিকে, শীতল আবহাওয়ার কারণে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আরও দুর্ভোগের মধ্যে পড়েছেন। বাড়িঘর ছেড়ে তাঁবুতে আশ্রয় নেওয়া হাজারও মানুষ তীব্র ঠান্ডা ও খাদ্য সংকটে কষ্ট পাচ্ছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৮,২০৮ জন নিহত ও ১,১১,৬৫৫ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজারও মানুষ এখন নিহত বলে বিবেচিত হওয়ায় মোট নিহতের সংখ্যা ৬১,৭০৯-এ পৌঁছেছে।

সারাবাংলা/এসডব্লিউ

গাজা ইসরায়েল যুদ্ধ
ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি চুক্তি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর