বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইসলাম ধর্মে হিজাব অপরিহার্য নয়: কর্নাটক আদালত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২০৩ সময় দেখুন
ইসলাম ধর্মে হিজাব অপরিহার্য নয়: কর্নাটক আদালত


আন্তর্জাতিক ডেস্ক

ইসলাম ধর্মে হিজাব অপরিহার্য নয় বলে রায় দিয়েছেন ভারতের কর্নাটক রাজ্যের হাইকোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার চেয়ে কর্নাটকের কয়েকজন মুসলিম ছাত্রীর মামলার রায়ে মঙ্গলবার (১৫ মার্চ) আদালত এ রায় দেন।

কর্নাটক রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি আর আর অবস্থীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চের রায়ে বলা হয়, সরকারি স্কুল-কলেজে শিক্ষার্থীদের ইউনিফর্ম কোড ঠিক করে দেওয়ার পূর্ণ অধিকার কর্তৃপক্ষের আছে।

রায় ঘোষণার সময় হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, আমাদের মতামত যে, মুসলিম নারীদের হিজাব পরা ধর্মীয় অনুশীলনের অপরিহার্য অংশ নয়।

ভারতীয় সংবিধানের আর্টিকেল ২৫-এ দেওয়া ধর্মীয় স্বাধীনতার অধিকারের আওতায় হিজাব পরার বিষয়টি পড়ে না বলেও মন্তব্য করেছেন আদালত।

উল্লেখ্য যে, গত জানুয়ারিতে কর্ণাটকের উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজে হিজাব পরে আসায় ৬ ছাত্রীকে ক্লাসে ঢুকতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিন থেকে আন্দোলন শুরু হয়। ক্রমে তা রাজ্যের অন্যান্য স্কুল-কলেজে ছড়িয়ে পড়ে। অন্যদিকে, উদুপি এবং চিক্কামাগালুরে হিন্দুত্ববাদী সংগঠনগুলো মেয়েদের হিজাব পরে কলেজে প্রবেশের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ জানাতে থাকে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে কলেজে সংঘর্ষও হয়।

বিষয়টি নিয়ে কর্ণাটক হাইকোর্টে মামলা হয়। ওই মামলার রায় মঙ্গলবার দিলেন কর্নাটক হাইকোর্ট

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর