রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

এই উইকেন্ডে ভক্তদের নতুন অভ্যেস খোঁজার চ্যালেঞ্জ ছুড়লেন মিলিন্দ, জানালেন নিজেরটাও!– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৭৩ সময় দেখুন
এই উইকেন্ডে ভক্তদের নতুন অভ্যেস খোঁজার চ্যালেঞ্জ ছুড়লেন মিলিন্দ, জানালেন নিজেরটাও!– News18 Bangla


#মুম্বই: অভিনেতা ও সুপারমডের মিলিন্দ সোমন (Milind Soman)। ইন্টারনেটে হামেশাই নিজের জীবনের টুকরো খবর শেয়ার করে চলেছেন তিনি। শুক্রবার শেয়ার করলেন গোঁফ-দাড়ি ভর্তি মুখের একটি সেলফি। আর তারই সঙ্গে ভক্তদের আরও একবার উজ্জীবিত করতে ছুড়ে দিলেন উইকেন্ড চ্যালেঞ্জ। ৫৫ বছরের অভিনেতা ইনস্টাগ্রামে এই সেলফি শেয়ার করে লিখেছেন, ‘শুক্রবারের মুখ, আমার প্রিয় ধূসর দেওয়ালের বিরুদ্ধে। উইকেন্ড ভালো কাটুক সবার। সোমবারের আগে একটা ভালো অভ্যেস খুঁজে বের করুন। আমারটা হবে, আরও বেশি করে হাসা। যদিও সেটা আয়নায় নিজেকে দেখে আরও বেশি হাসব। আপনারটা কী?’

৫৫ বছর বয়সেও এতটা ফিটনেস ও ভরপুর জীবনে বিশ্বাসী একজন ব্যক্তিত্ব মিলিন্দ সোমন। ভক্তদের নিজের কথায় ও কাজে বরাবরই অনুপ্রেরণা দিয়ে থাকেন তিনি। তেমনই শুক্রবার সেলফি শেয়ার করে ভক্তদের দিলেন উইকেন্ড টাস্ক। ছুড়ে দিলেন ভালো অভ্যেসে অভ্যস্ত হওয়ার চ্যালেঞ্জ। তবে সোশ্যাল মিডিয়ায় এদিন মিলিন্দের ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে। ফ্যানেরা দারুণ পছন্দ করেছেন মিলিন্দের এই লুক।

অন্যদিকে, গতকালই ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে কথোপকথনে বসেছিলেন মিলিন্দের স্ত্রী অঙ্কিতা কোনওয়ার। নিজের থেকে বয়সে ২৬ বছরের বড় কাউকে কেন বিয়ে করলেন ২৯ বছরের অঙ্কিতা কোনওয়ার (Ankita Konwar)? এই বাঁধাধরা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আসল কথাটা শেয়ার করেছেন মিলিন্দ সোমনের ঘরণী। অজানা কাজে এগিয়ে যেতে বরাবরই মানুষ ঘাবড়ে যান বলে মত অঙ্কিতার। তবে তিনি বরাবরই নিজের মন যাতে খুশি হয়, তেমন কাজই বেছে নেন বলে জানিয়েছেন অঙ্কিতা।

গত এপ্রিলেই বিয়ের তিন বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন মিলিন্দ সোমন ও অঙ্কিতা কোনওয়ার। মিলিন্দ ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের একাধিক ছবি শেয়ার করে সেখানে লিখেছিলেন, ‘৩ বছর!!! হ্যাপি অ্যানিভার্সারি অঙ্কিতা, এখনও মনে হয় কালই সব হয়েছে। এটা মনে পড়লেই আমার হৃদয়টা হেসে ওঠে।’ ২০১৮ সালের মুম্বইতে একেবারে পারিবারিক বন্ধুদের সঙ্গে বিয়ের অনুষ্ঠান করেছিলেন তাঁরা। মিলিন্দের থেকে অঙ্কিতা বয়সে ২৬ বছরের ছোট হওয়ায় প্রথম থেকেই তাঁদের বিয়ে করা নিয়ে নানা কটূক্তি শুনতে হয়েছে তাঁদের। যার রেশ এখনও কাটেনি।

Published by:Raima Chakraborty

First published:





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর