কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি,কক্সবাজার।
একজন কৃষককে ফসল উৎপাদনের জন্য ২৫৬টি নিয়ম মেনে চলতে হয়। কৃষি এখন শুধু অভিজ্ঞতার বিষয় নয়, এটি বিজ্ঞানভিত্তিক একটি প্রক্রিয়া।” এমন মন্তব্য করেছেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ। ২০২৫-২৬ অর্থবছরে “প্রোগ্রাম অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কৃষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ প্রশিক্ষণ পরিচালনা করেন। তিনি আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং কৃষকের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল হাসান, উপজেলা প্রকৌশলী আবুসউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান এবং সমবায় কর্মকর্তা ওসমান গনি।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ সালাম কুতুবী, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ, লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসাইন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম, কৃষক মোকাররম কুতুবী ও কৃষাণী শেফা খানম।
বক্তারা কৃষির আধুনিকায়ন, কৃষকের প্রশিক্ষণ বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।