শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

এক ঘন্টা ব্যবধানে ওমান প্রবাসে করোনায় প্রাণ গেল রাউজানের দুই ভাইয়ের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
এক ঘন্টা ব্যবধানে ওমান প্রবাসে করোনায় প্রাণ গেল রাউজানের দুই ভাইয়ের

গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মহামারী করোনায় আক্রান্ত হয়ে একঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রবাসরত রাউজানের দুই সহোদরের মৃত্যু হয়েছে।

মৃত এই দুই সহোদর হলেন রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুল আলীর বাড়ির মৃত সুলতান আহমদ প্রকাশ মাহবুবের বড় পুত্র মো. আবুল কালাম (৬০) ও ৩য় পুত্র আবুল কাসেম (৫০)।

বৃহস্পতিবার ৩জুন বাংলাদেশ সময় সকাল ৭ টায় ও ৮টায় ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের ছোট ভাই মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-২’র সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আক্কাছ উদ্দীন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাঁর আপন দুই বড় ভাই মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

পরিবার সূত্রে জানা যায়, ওমানে প্রবাসরত অবস্থায় গত ঈদের দিন তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর হতে ওমানের একটি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হলে সেখানে দীর্ঘ ২১দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার তাঁরা মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় তাদের লাশ দেশের আনা হবে না। সেখানে দাফন-কাফন সম্পন্ন করা হবে, পরিবারের সূত্রে জানা যায়, আবুল কালাম মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান এবং তার ছোট ভাই আবুল কাসেম মৃত্যুকালে তিন কন্যা সন্তান রেখে যান। দুই সহোদরের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর