বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

এক সপ্তাহে ২৮১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ সময় দেখুন
এক সপ্তাহে ২৮১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

গত এক সপ্তায় মোট ২৮১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ভূপাতিত ২৮১টি ড্রোনের মধ্যে একটি টিউ-১৪১ স্টির্জও রয়েছে। এসব ড্রোনের ২৯টি রাশিয়ার পশ্চিমাঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

গত কয়েক মাস ধরে রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন শহরে লাগাতার ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। ড্রোন ক্ষেপণাস্ত্রের চেয়ে সস্তা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজে ফাঁকি দিতে পারে। ফলে রুশ ভূখণ্ডে আঘাত হানার জন্য ইউক্রেন ব্যাপক মাত্রায় ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। এর আগে থেকে রাশিয়াও ইউক্রেনে হামলায় ড্রোনের ব্যাপক ব্যবহার করে আসছে।

গত মে মাসের গোঁড়ার দিকে ক্রেমলিন ভবনের উপর দুটি ড্রোন ধ্বংস করে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা নিয়মিত ঘটনা হয়ে পড়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর