বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

এবার ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে হিযবুত তাহরীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১১০ সময় দেখুন
এবার ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে হিযবুত তাহরীর


আন্তর্জাতিক ডেস্ক

ইহুদিবিদ্বেষী অভিযোগে বিতর্কিত ইসলামপন্থি সংগঠন হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করেছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সংসদ অনুমোদন করলে আগামী ১৯ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সন্ত্রাসী সংগঠন হিসেবে এরই মধ্যে বাংলাদেশ, জার্মানি, মিশর, পাকিস্তানসহ মধ্য এশিয়া ও বেশকিছু আরব দেশে হিযবুত তাহরীর নিষিদ্ধ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, নিষিদ্ধ হলে ব্রিটেনে আল-কায়েদা ও আইএসের মতো সংগঠনগুলোর কাতারে তালিকাভুক্ত হবে হিযবুত তাহরীর।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, হিযবুত তাহরীর একটি ইহুদিবিদ্বেষী সংগঠন। তারা সক্রিয়ভাবে সন্ত্রাসের প্রশংসা করে আসছে। এমনকি তারা ৭ অক্টোবরের হামলারও প্রশংসা করেছে।

৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলার পক্ষ নিয়েই বিভিন্ন সময়ে বিবৃতি দিয়েছে হিযবুত তাহরীর। এতে হামাসের হামলাকে নায়কোচিতভাবে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়াও হিযবুত তাহরীর সন্ত্রাসকে উৎসাহিত করে আসছে বলে জানান ক্লেভারলি।

ব্রিটিশ সংসদে অনুমোদনের মাধ্যমে নিষিদ্ধ হলে দেশটিতে হিযবুত তাহরীরের কোনো ধরনের কর্মকাণ্ড কিংবা সংগঠনটিকে সমর্থন জানিয়ে কোনো ধরনের সভা-সমাবেশ বা প্রচার এবং প্রকাশ্যে সংগঠনটির লোগো ধারণও অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সাজা হতে পারে।

১৯৫৩ সালে লেবাননে যাত্রা শুরু করা হিযবুত তাহরীর ৩২টি দেশে কার্যক্রম চালায়। বাংলাদেশেও সংগঠনটির কার্যক্রম শুরু হয় নব্বই দশকের শেষভাগ থেকে এই শতকের শুরুর সময়ের মধ্যে।

গণতন্ত্রকে শরিয়াবিরোধী শাসনব্যবস্থা অভিহিত করে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে হিযবুত তাহরীর নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে। ব্লগার অনন্ত বিজয় দাসকে হত্যার অভিযোগ রয়েছে এই সংগঠনের বিরুদ্ধে। ২০০৯ সালে হিযবুত তাহরীরকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর