শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

এমআই সিমেন্ট মুন্সীগঞ্জে নতুন ইউনিট স্থাপন করবে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৭৫ সময় দেখুন
এমআই সিমেন্ট মুন্সীগঞ্জে নতুন ইউনিট স্থাপন করবে – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের এমআই সিমেন্টের পরিচালনা পর্ষদ উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন একটি ইউনিট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির মুন্সীগঞ্জের মুক্তারপুরে কারখানা প্রাঙ্গণে এই ইউনিট স্থাপন করবে। নতুন ইউনিট স্থাপনে ব্যয় হবে ৭৭০ কোটি টাকা। নতুন ইউনিটে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যিক উৎপাদন শুরু করার সম্ভাবনা রয়েছে।

ইউনিটটির উৎপাদন ক্ষমতা হবে ৮ হাজার ২৮০ মেট্রিক টন। ফলে নতুন ইউনিট স্থাপনের পর বিদ্যমান উৎপাদনক্ষমতা ১১ হাজার মেট্রিক টন থেকে বেড়ে কোম্পানির দৈনিক উৎপাদন দাঁড়াবে ১৯ হাজার ২৮ মেট্রিক টনে।

নতুন ইউনিট স্থাপন করার পর উৎপাদনকারী ৬টি ইউনিট হবে। বর্তমানে ৫ টি ইউনিট কোম্পানির উৎপাদনে রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর