শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

এসএমই পুরস্কার পেল ক্রিয়েটিভ আইটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২২৩ সময় দেখুন
এসএমই পুরস্কার পেল ক্রিয়েটিভ আইটি


সারাবাংলা ডেস্ক

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে ছয় ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স ও প্রথম আলো। এর মধ্যে শিক্ষা খাতে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও মনির হোসেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ‘আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার’ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

কৃষি, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদনশিল্প ও নারী উদ্যোক্তা— এই ছয়টি ক্যাটাগারির প্রতিটিতে এক জনকে দেওয়া হয় সেরা এসএমই উদ্যোক্তার স্বীকৃতি। দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ দিয়ে যাওয়া ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট গড়ে তুলে শিক্ষা খাতের পুরস্কারটি অর্জন করে নিয়েছেন মনির হোসেন।

১৩ বছর ধরে আইটি প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ক্রিয়েটিভ আইটি। এই সময়ে ৪২ হাজারেরও বেশি মানুষকে সফলভাবে আইটি প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ৫ লাখেরও বেশি মানুষ আইটি বিষয়ক দিকনির্দেশনা পেয়েছে প্রতিষ্ঠানটি থেকে।

এই পুরস্কার অর্জনের উচ্ছ্বসিত ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও মনির হোসেন। তিনি বলেন, প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখাই আমাদের একমাত্র লক্ষ্য। সে পথেই আমরা এগিয়ে যাচ্ছি। এই পুরস্কার আমাদের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও এমডি এম জামাল উদ্দিন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ছাড়াও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এসএমই উদ্যোক্তা ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom