বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ওমিক্রন মোকাবিলায় ব্রিটেনে নতুন করে কোভিড নিয়ম চালু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৫৮ সময় দেখুন
ওমিক্রন মোকাবিলায় ব্রিটেনে নতুন করে কোভিড নিয়ম চালু


আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ সরকার মঙ্গলবার থেকে নতুন করে কোভিড নিয়ম-কানুন চালু করছে। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, মঙ্গলবার থেকে দোকানপাট ও গণপরিবহনে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা কিংবা বাড়ি থেকে অফিস করার নিয়ম এখনই চালু করা হচ্ছে না। এছাড়াও ব্রিটেনে আসা সকল ভ্রমণকারীকে পিসিআর টেস্ট করতে হবে এবং করোনার রিপোর্ট নেগেটিভ হিসেবে রেজিস্টার্ড না হওয়া পর্যন্ত আইসোলেশানে থাকতে হবে।

প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার এক সংবাদ সম্মেলন করে করোনা মোকাবিলায় এসব কঠোর পদক্ষেপ ঘোষণা করেন।

এদিকে ওমিক্রনের কারণে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ১০টি দেশের সঙ্গে ব্রিটেন আগেই ফ্লাইট যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তবুও শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে শত শত যাত্রী ইংল্যান্ডে আসার খবর স্বাস্থ্য মন্ত্রী স্বীকার করেছেন, যাদের কোনো পরীক্ষাও করা হয়নি।

তবে ইংল্যান্ডে নতুন করে আর কেউ করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন। এর আগে শনিবার ব্রিটিশ সরকার দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ সংশ্লিষ্টতা রয়েছে এমন দুজনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে।

বিরোধী লেবার পার্টি সরকারের এসব পদক্ষেপকে সামান্য ও বিলম্বে নেওয়া হয়েছে বলে সমালোচনা করেছে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর