বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ওসমান হাদির মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ সময় দেখুন
ওসমান হাদির মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক


ঢাবি: সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক শোকবার্তায় উপাচার্য এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি মরহুম শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু দেশ ও সমাজের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি সহপাঠী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর