বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

করোনায় দেশে আরও ২ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৭৩ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮১ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩৫ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন। তাদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং অন্যজন ৭১ থেকে ৮০ বছর বয়সী।

এদিকে গত একদিনে ১৮১ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, চট্টগ্রামে ২০ জনের নমুনা পরীক্ষায় ২ জন এবং ময়মনসিংহে ৩ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত করোনায় মোট ২২ জন মারা গেছেন। এরমধ্যে ১২ জনই নারী। বাকি ১০ জন পুরুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে। ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৫২ হাজার ৮০ জন।

সমকালের সিলেট ব্যুরো জানান, গতকাল সকাল আটটা পর্যন্ত সিলেটের বিশেষায়িত শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও তিন জন। এরমধ্যে দুজন আইউসিউতে রয়েছেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর