মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

কর্ণফুলীতে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ সময় দেখুন
কর্ণফুলীতে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের সড়ক অবরোধ

মো. সিরাজুল ইসলাম কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে শারদীয় দুর্গোৎসবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভোগান্তি এড়াতে তারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভকারীরা মইজ্জারটেক এলাকায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও স্লোগান কর্মসূচি পালন করেন। এ সময় তারা অভিযোগ করেন, অন্যায়ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতিরও অভিযোগ তোলেন তারা।

আন্দোলনরত কর্মীরা জানান, এই সময় আন্দোলনরত কর্মীরা স্লোগান করেন বেইমানের গালে গালে জুতা মারো তালে তালে,মোনাফেক গালে গালে জুতা মারো তালে তালে।মোনাফেক বিরুদ্ধে লড়াই হবে একসাথে।

হাইকোর্টের বিচারের অবমাননা করবে যারা বিচারের আওতায় আসবে তারা।

“আমরা চাই নতুন বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করুক। তাই দুর্গাপূজার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে আমরা অবরোধ প্রত্যাহার করছি। তবে কর্তৃপক্ষ যদি দ্রুত আমাদের দাবি মেনে না নেয়, দুর্গোৎসব শেষে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, অবরোধের খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে যান। আন্দোলনকারীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলে বোঝানোর পর তারা স্বেচ্ছায় সরে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর