সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

কর্ণফুলীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩০৭ সময় দেখুন
কর্ণফুলীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত

মোহাম্মদ সিরাজুল ইসলাম কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর বৈশাখী গানের তালে তালে এক বর্ণিল শোভাযাত্রা বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত পরিবেশন এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। শেষে পান্তা-ভাতসহ বাঙালির ঐতিহ্যবাহী খাদ্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম, দক্ষিণ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট এস. এম. ফোরকান, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধি ও কর্ণফুলী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়ে আগত দিনগুলোতে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর